নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাৎ দিশেহারা ভুক্তভোগী পরিবার

বন্দরে বিদেশে পাঠানোর নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে  প্রবাসে শ্রমিকদের জিম্মি করার  চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্রতারক আদম বেপারী সামসুল আরেফিন নিঝুমের বিরুদ্ধে । এ ঘটনায় ভুক্তভোগী বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে প্রতারক আদম বেপারী বিরুদ্ধে বন্দর থানায় আরো একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।  ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় ভিয়েতনাম গিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন এক যুবক।

​ অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর এলাকার মো: আনোয়ার হোসেন তার ছোট ভাই মো: রুবেলকে (২৬) ভিয়েতনাম পাঠানোর জন্য বিবাদী মো: সামসুল আরেফিন নিঝুম সাথে ৩ লক্ষ ৭০ হাজার টাকার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ১ জুলাই উক্ত টাকা প্রদান করা হয়। বিবাদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, রুবেলকে ওয়ার্ক পারমিটসহ যাবতীয় বৈধ কাগজপত্র এবং মাসিক ৫০ হাজার টাকা বেতনের কাজ পাইয়ে দেবেন।


​এ ব্যাপারে ভুক্তভোগীর ভাই অভিযোগ করেন, রুবেলকে ভিয়েতনাম নেওয়ার পর তাকে কোনো কাজ দেওয়া হয়নি। উল্টো পরবর্তীতে তাকে চোরারাই পথে কম্বোডিয়া নিয়ে যাওয়া হয় এবং তার পাসপোর্টসহ সকল জরুরি কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। ৯ মাস আগে রুবেল বাড়ি টাকা পাঠাতে চাইলে বিবাদী নিঝুম তাকে বাধ্য করেন তার (নিঝুমের) ভাই মো: প্লাবনের হাতে কম্বোডিয়ায় ৪৬ হাজার টাকা জমা দিতে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, সেই টাকা বাংলাদেশে আনোয়ার হোসেনের পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু টাকা বুঝে পাওয়ার পর বিবাদী পক্ষ টাকা দিতে অস্বীকার করে এবং রুবেলের পাসপোর্ট ফেরত দেয়নি।

​ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পাওনা টাকা ফেরত চাইলে বিবাদী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে রুবেল কম্বোডিয়ায় কোনো বৈধ কাগজপত্র না থাকায় পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং অত্যন্ত কষ্টে জীবন যাপন করছেন

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >