নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিন বছর ৬ মাসের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত নয়ন (১৪) নামে এক কিশোরকে গত রোববার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় আড়াইহাজার থানায় ২০ এপ্রিল (সোমবার) দায়ের করা মামলার বাদী হয়েছেন ভুক্তভোগী শিশুর মা।
আড়াইহাজার থানার ও‌সি (তদন্ত) রিপন কুমার মামলার বরাত দি‌য়ে জানান, গত ১৬ এপ্রিল সকালে শিশুর দাদি তাসলিমা বেগম নাতনিকে নিয়ে আড়াইহাজারের গোপালদী পৌরসভার জালাকান্দি গ্রামে বেড়াতে যান। বিকেল ৩টার দিকে আসামি নয়ন (শিশুর দাদির চাচাতো ভাইয়ের ছেলে) শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে আম গাছের নিচে নিয়ে যায়। সেখানে শিশুটি‌কে ধর্ষণ করে বলে অভিযোগ। প‌রে সন্ধ্যায় দাদি শিশুকে নিয়ে বাড়ি ফিরলে রাত ১০টার দিকে শিশু তীব্র ব্যথায় কান্নাকাটি শুরু করে। মায়ের জিজ্ঞাসায় শিশু বিষয়‌টি খু‌লে বলে।
পরে শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
তি‌নি আরও জানান, পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে। তা‌কে আদাল‌তে পাঠা‌নোর ব‌্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >