নারায়ণগঞ্জ । রবিবার
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবন্ধঃ অভীপ্সা

ছবিঃ সম্পাদিত

সাহিত্যিকঃ আবু সাঈদ সৌরভ। ( শিক্ষার্থী, ডাঃ মাহবুবুর রহমান মোল্লা কলেজ)

“মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না।”—প্রমথ চৌধুরী

পৃথিবীতে সকল মানুষের মানুষিকতা ভিন্ন। শুধু মানুষিকতাই নয় অবয়ব, অভেদ, অভিপ্রায় এবং অবনত সবকিছুই ভিন্ন। বাহিক্যভাবে যতটুকু অন্তমিল বোঝা যায় তা মূলত মিলনয়, মিলকরণ মাত্র। প্রয়োজনের তাগিদে নিজ মনোরথ কে অন্যের মনোরথের সাথে অন্তঃকরণ করতে হয়।

সাহিত্যিকঃ আবু সাইদ সৌরভ।
(শিক্ষার্থী, ডাঃ মাহবুবুর রহমান মোল্লা কলেজ)

একে অপরের আত্নসম্মতি থাকার কারণে এই অন্তরকরণ সম্ভব হয়। যার মাধ্যমে মানুষের সাথে মানুষের মনের ভাবাবেগ এবং মিলবন্ধন সৃষ্টি হয়। মনের মিলবন্ধন যতই গভীর হয় সম্পর্ক তাদের ততোই গভীর হয়। সম্পর্কটা যে মন সাপেক্ষ। এটি ছাড়া সংসারের টিকে থাকা অমাবস্যার চাঁদ দেখার মত ব্যাপার।

সৃষ্টিজগতে মানবজাতি সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। মানুষ চাইলেই তার জীবনে কল্পনাতীত কাজ করতে পারেন। সিদ্ধান্তটা যে তোমার মন সাপেক্ষ। তোমার ইচ্ছার বিরুদ্ধে কেউ যেতে পারবে না। শুধু তোমাকে হতে হবে অনড়, আত্মসংযমি এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
জীবনে এমন পরিস্থিতিও আসে যে কম সময়ে অনেক বড় সিদ্ধান্ত নিতে হয়। যেটির উপর নির্ভর করে তোমার আগামী। জীবনটা যে তোমার তাই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। এই পরিপ্রেক্ষিতে এটি অসংগত হবে না যে, একটি ইতিবাচক সিদ্ধান্ত হাজারো পরিবর্তন।

আত্মসমালোচনার ভয়ে মানব হৃদয়ে যা কল্পনা করে তা বাস্তব জীবনে প্রয়োগ করে না বা করার চেষ্টা করেনা। তাই তার সুপ্ত ইচ্ছা ওইখানেই শেষ হয়ে যায়। যদিও মানব মন যা কল্পনা করে তার অধিকাংশই ভুল। কিন্তু আমি ইতিপূর্বে ইতিবাচক সিদ্ধান্তের কথাটাও উল্লেখ করেছে।

প্রয়োগ না করলে সম্ভাবনা সৃষ্টি হবে না, সম্ভাবনা ছাড়া স্বার্থক জীবনে পাড়ি দেওয়া মূলত আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছুই না। প্রয়োগ সম্ভাবনা সৃষ্টির উপায় মাত্র। তা শুধু মনসপেক্ষ, প্রয়োগটাই সব।
যার কল্পনা শক্তি যত বেশি তার ইচ্ছা পূরণের সম্ভাবনাও তত বেশি,
প্রয়োজন শুধু প্রয়োগ আর চেষ্টার। বিধাতা কাউকে নিরাশ করেন না। আমরাই নিরাশা হয়ে হাল ছেড়ে দেই। আমাদের যে ধৈর্য শক্তির অভাব।

“সুহৃদয়ের শুভ চিন্তা শুভকর বটে।” —শিবায়ন

উপমহাদেশের প্রখ্যাত একজন ব্যক্তি তার কল্পনা, মনের প্রবল আকাঙ্ক্ষা, অদম্য চেষ্টা আর ধৈর্যের কারণে আজ মানবজাতির জীবন এত সহজ ও সাবলীল হয়ে উঠেছে।

অ্যাডিসন তার চেষ্টায় ছিল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মানুষের কল্পনাতীত সম্ভাবনার দ্বার উন্মোচন এবং তা বাস্তবায়ন করে বাস্তব জীবনের সফলভাবে প্রয়োগ করে দেখিয়েছেন।
সে যদি একবার চেষ্টা করে থেমে যেত বা দশ বার অথবা একশবার চেষ্টা করে থেমে যেত- তবে আজকের পৃথিবীটা এমন আলোকিত হতো না। কাজে তার উচ্চাকাঙ্ক্ষার ফলে মানুষের জীবনটা আরো সহজ হয়ে উঠেছে। একটি সঠিক ভাবনা হাজারো সম্ভাবনার দ্বার উন্মোচন করে। অ্যাডিসন বারবার ব্যর্থ হওয়ায় আত্মসমালোচনার ভয়ে যদি থেমে যেত তবে আজ এই পরিবর্তনটা আসত না। একটি সঠিক সিদ্ধান্ত হাজারো পরিবর্তন।

মানুষ সর্বক্ষেত্রে অনধিকারচর্চা করবেই। এই ভয়ে কী আমাদের মনের অভীপ্সাকে ব্যাক্ত করবো না? এই ভয়কে আমাদের মনের উদ্দীপনা থেমে যাবে? রাস্তা চিনতে হলে সেই রাস্তা দিয়ে চলতে হবে। জীবনটা তোমার, রয়েছে হাজারো রাস্তা । তাই সিদ্ধান্তটাও তোমার।

মনের অভীপ্সাকে রক্ষা করে তুমি কোন রাস্তায় যাবে? মনে রেখো এই সিদ্ধান্তটা খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি তোমাকেই নিতে হবে।

তাহলে তোমার অভীপ্সা পূরণ হবে। জীবনটা যে খুব সংক্ষিপ্ত। তোমায় চিত্ত এবং আমার বচনের সারসংক্ষেপ এটাই।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >