বন্দরে কথাশিল্পী আলী এহসান স্মরণ সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বন্দর প্রেসক্লাবে আলী এহসান পাঠ- মুগ্ধ পাঠক বর্গ এ অনুষ্ঠানের আয়োজন করে। সাবেক অধ্যক্ষ করিম রেজার সভাপতিত্বে ও কাজী সাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কথাশিল্পী আলী এহসানের স্মৃতি তর্পণ করেন, বাংলাদেশ বেতার, টেলিভিশন ও শিল্পকলা একাডেমির সংগীত পরিচালক জিয়াউল হাসান, বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, আলী এহসানের ছেলে সহৃদ হাসান, জামাতা মোঃ রমজান, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা জিএম মাসুম, কবির হোসেন, ইমরান মৃধা, কবি কবির সোহেল কবি রইস মুকুল, আলী এহসানের লেখা থেকে পাঠ করেন, বন্দর প্রেসক্লাবের সহসভাপতি দীন ইসলাম দীপু, সদস্য কাজী সাঈদ, মাকসুদা ইয়াসমিন, নাজমুল হোসাইন খান । স্বরচিত কবিতা পাঠ করেন, মহিউদ্দিন আহমেদ, কবির সোহেল, রইস মুকুল, আতাউর রহমান, দীন ইসলাম দীপু, নাসরিন ফাতেমা, তানজিম আতিক, নাছির খান, জিয়াবল ইবন প্রমুখ।
সংগীত পরিবেশন করেন জিয়াউল হাসান, আতাউর রহমান, মোহাম্মদ হোসেন, হেলেনা আক্তার, মহিউদ্দিন আহমেদ, তবলায় ছিলেন গৌতম কিশোর।




