নারায়ণগঞ্জ । শনিবার
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের জল্লাপাড় সিটি পার্ক লেক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জ শহরের জল্লাপাড় সিটি পার্ক লেকে গোসল করতে নেমে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

মৃত দুই শিশু সিরাজগঞ্জের দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। শাহ আলম পরিবার নিয়ে নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শিশুদের মা ও বাবা জানান, শুক্রবার বিকেলে দুই ভাই নারায়ণগঞ্জ জল্লার পাড়া সিটি লেকের সামনে মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরে অনেক খোঁজাখুজির পর লেকের পাশে পাঞ্জাবি ও জুতা দেখে পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা এসে পানিতে নেমে খোঁজাখুজি শুরু করে। প্রথমে আল আমিন ও পরে ইব্রাহিমকে পানি থেকে উদ্ধার করে স্থানীয়।

পরে দুই শিশুকে নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতাল ভিক্টোরিয়ায় নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় একজন বলেন, এই দুই বাচ্চা বিকেলে বাসা থেকে বের হয়েছে, পরে আর বাড়ি ফেরেনি। তাদের বাবা-মা ও স্বজনরা রাতে লেকের পাড়ে এসে কান্নাকাটি করছিলেন। পরে এলাকাবাসী এসে পানিতে নামি, অনেক খোঁজাখুঁজির পর দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >