নারায়ণগঞ্জ । শনিবার
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের বন্দরে পিতা-মাতার সঙ্গে অভিমান করে মার্জিয়া (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোররাত থেকে সকাল ৭টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত মার্জিয়া শরীয়তপুর জেলার নড়িয়া থানার চন্ডিপুর খাঁ বাড়ি এলাকার সাত্তার মিয়ার মেয়ে। সে দীর্ঘদিন ধরে বন্দর থানার ২৪ নম্বর ওয়ার্ডের কদম রসুল মাজার এলাকার আলমগীরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে পরিবারের সঙ্গে বসবাস করে আসছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, পড়ালেখায় অনিয়মিত হওয়ায় মার্জিয়াকে তার বাবা-মা বকাঝকা করেন। এতে অভিমান করে সে রাতে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বন্দর থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >