নারায়ণগঞ্জ জেলার জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব শিথিল ভূইয়ার পিতা মরহুম পলাশ ভূইয়ার (৪৮) জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বাদ আছর বন্দর শাহী মসজিদ মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে শাহীমসজিদ হাফেজীবাগ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুম পলাশ ভূইয়া বন্দর শাহীমসজিদ এলাকার মৃত কাদের ভূইয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে,৮ এপ্রিল বুধবার সকাল ১০টার দিকে পলাশ ভূইয়া আকস্মিক স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন





