নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় বসত ঘর ভাংচু স্কুলছাত্রীসহ আহত-৪

বন্দর প্রতিনিধি: বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসত বাড়ীতে সন্ত্রাসী  হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের  বিরুদ্ধে। ওই সময় হামলাকারি বসত ঘরে অনাধিকার  প্রবেশ করে ভাংচুর চালিয়ে  নগদ ৫০ হাজার টাকা ও ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলাকারীদের বাঁধা দিতে গিয়ে স্কুল ছাত্রীসহ একই পরিবারের ৩ জনসহ ৪ জন আহত হয়েছে। সন্ত্রাসী হামলায় আহতরা হলো স্নিগ্ধা আক্তার (৩০) তার মেয়ে স্কুল ছাত্রী সুমাইয়া ইসলাম সিমু (১৫) ছেলে আব্দুল্লাহ (৬) ও মামা কাউছার (৩২)।

স্থানীয়রা আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।  এ ব্যাপারে আহত গৃহবধূ স্নিগ্ধা আক্তার ঘটনার ওই দিন দৃপুরে হামলাকারি আপন তার পিতা জয়নাল ও মা আম্বিয়া বেগমকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে  বুধবার (৮ এপ্রিল) দুপুর ১টায় বন্দর উপজেলার চিনারদী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।


অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টায় বন্দর উপজেলার চিনারদী এলাকার সুমন মিয়ার স্ত্রী স্নিগ্ধ আক্তারের সাথে একই এলাকার জয়নাল মিয়ার ছেলে আপন ও তার মা আম্বিয়া বেগমের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে  প্রতিপক্ষ আপন ও তার পিতা জয়নাল ও মা আম্বিয়া বেগম ক্ষিপ্ত হয়ে  লোহার রড ও কাঠের ডাসা নিয়ে সুমন মিয়ার বসত বাড়ীতে অনাধিকার প্রবেশ করে হামলা চালায়। ওই সময় হামলাকারিরা বসত ঘর ও আসভাবপত্র ভাংচুর করে নগদ ৫০ হাজার টাকা ও ৮ আনা ওজনের স্বার্নের চেইন ছিনিয়ে নেয়। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে গৃহবধূ স্নিগ্ধা, মেয়ে সুমাইয়া ইসলাম সিমু, ছেলে আব্দুল্লাহ ও মামা কাউছার আহত হয়

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >