নারায়ণগঞ্জ । শুক্রবার
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে ২৮ মার্চ রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন দক্ষিণ শিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন- নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দক্ষিণ শিয়াচর এলাকার বিরাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ কামাল মিয়া (৪৫)। এসময় তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >