নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণ মামলায় মোহাম্মদ সোলাইমান মিয়া (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তারাব পৌরসভার ১ নং ওয়ার্ডের গন্ধর্বপুর বোচারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর সকালে জোরপূর্বক এক কিশোরীকে ধর্ষণ করে সোলাইমান মিয়া। পরে এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। ওই মামলার জেরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাব পৌরসভার বোচারবাগ এলাকা থেকে সোলায়মান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সুলাইমানকে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।





