নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবারসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অর্থ আত্মসাতের মামলায় গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি)  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন। নানা বিষয়ে বির্তক তৈরি করে বিভিন্ন সময়ে আলোচনায় আসা ‘সা রে গা মা পা’ খ্যাত এ গায়কের বিরুদ্ধে এ মামলার বাদী ‘প্রেমের সম্পর্ক তৈরি করে’ টাকা নিয়ে তা আত্মসাৎ করার অভিযোগ আনেন। 

এদিন আদালত নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার সহকারী অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিক ও পরিচিত মাসুদ রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম। তিনি বলেন, ‘গায়ক নোবেল এ মামলার বাদীসহ অনেকের কাছ থেকে প্রেমের সম্পর্ক তৈরি করে টাকা পয়সা নেন। বাদী আনাননিয়া শবনম রোজ সাহস করে গত বছরের ১৩ অগাস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।’ 

এই আইনজীবী বলেন, পিবিআইয়ের এসআই নুরুজ্জামান ‘অভিযোগের সত্যতা পাওয়া গেছে’ মর্মে গত ৭ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলার অভিযোগে বলা হয়, রোজকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল ২০২৩ সালের ২৫ অগাস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা প্রতারণা করে নিয়ে আত্মসাৎ করে। অপর আসামিরা এতে তাকে সহযোগিতা করে। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >