রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও পেট্রোল বোমাসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি চৌকস দল কৃষি মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: মো. আসলাম (৩৮), মো. নাদিম (৩০), মো. ইমতিয়াজ (৩৬), মো. সুমন (৩৫) ও মো. পলাশ (৪৮)।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), ১টি পিস্তলের ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলি, ১০টি তাজা পেট্রোল বোমা ও বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদকদ্রব্য জব্দ করা হয়।








