নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ

শহীদ শরিফ ওসমান হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজধানীর শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। পূর্ব ঘোষণা অনুযায়ী  আজও উত্তাল রাজধানীর শাহবাগ চত্বর। 

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে শুরু করেন ছাত্র-জনতা। ধীরে ধীরে পূর্ণ হয়ে উঠে শাহবাগ এলাকা। স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ।

এদিকে, রোববার দুপুর ২টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শনিবার রাতে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন। 

পরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর রবিবার দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >