নারায়ণগঞ্জ ।
,

স্বরাষ্ট্র উপদেষ্টাকে আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে আটকে বিক্ষোভ করেছে।

শিক্ষার্থীরা ২৪ ঘন্টার মধ্যে হাদিকে গুলি করা মূল আসামিকে গ্রেপ্তার করার আলটিমেটাম দিয়েছে। বুধবার দুপুরে বিকেএমইএ কার্যালয় প্রাঙ্গণে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ৬টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে আসেন। স্বরাষ্ট্র উপদেষ্টার আগমনের খবর পেয়ে শিক্ষার্থীরা বাইরে অবস্থান নেন।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আটকে শিক্ষার্থীরা ৭ দফা দাবি তুলে ধরেন। তারা হুশিয়ারি দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণ না হলে রাজপথে ফের বিক্ষোভ হবে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের জানিয়েছেন, ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। হাদিকে গুলি করা ব্যক্তিকে এখনও আটক করা না গেলেও ব্যবহৃত হাতিয়ার উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >