নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ জন সদস্য গ্রেফতার।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মোঃ শামীম হোসাইন এর তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ শাহ আলম, এসআই (নিঃ)/মোঃ তারেক সুমন এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপের ডান পাশে পাকা রাস্তার উপর থেকে একটি চৌকস আভিযানিক দল ২৬/০৬/২০২৬ খ্রিঃ দুপুর আনুমানিক ১৪.৪৫ ঘটিকার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল করার সময় পোস্টারসহ ১২ জন নেতাকর্মীদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ১। মোঃ আবির হোসেন (২০), পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং-তাম্বুরাবাদ, ৭০নং ওয়ার্ড, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকা; ২। সোহাগ (১৯), পিতা-মাশুর আলী, মাতা-নাছিমা খাতুন, সাং-দক্ষিণপাড়া, ৮নং ওয়ার্ড, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৩। অনিক সরকার (১৯), পিতা-মৃত অন্ন প্রসাদ, মাতা-মৃত শিপনা রানী, সাং-দক্ষিণপাপড়া, ইউপি-কায়েতপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৪। মোঃ সাব্বির হোসেন (২০), পিতা-দেলোয়ার হোসেন, মাতা-সুমি বেগম, সাং-তাম্বুরাবাদ, ৭নং ওয়ার্ড, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকা; ৫। মোঃ সোহেল (১৯), পিতা-কামাল হোসেন, মাতা-নাজমা বেগম, সাং-তাম্বুরাবাদ, ৭০ নং ওয়ার্ড, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকা; ৬। ওয়ালিদ (১৯), পিতা-মাসুদ মিয়া, মাতা-সাবিনা আক্তার, সাং-দক্ষিণপাড়া, ৮নং ওয়ার্ড, ইউপি-কায়েতপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৭। মোঃ মাহফুজ আলম (১৭), পিতা-মিয়াচাঁন, মাতা-রোজিনা বেগম, সাং-দক্ষিণপাড়া ৮নং ওয়ার্ড, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৮। তাওহীদ ইসলাম (১৭), পিতা-সুজন মিয়া, মাতা-সেলিনা আক্তার, সাং-তাম্বুরাবাদ ৭০ নং ওয়ার্ড, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকা; ৯। মোঃ রিয়াদ (১৬), পিতা-মাসুদ আলম, সাং-খলাপাড়া, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকা; ১০। ইমতিয়াজ আহম্মেদ ইমন (১৬), পিতা-তাইজুল ইসলাম, মাতা-শারমিন আক্তার, সাং-দক্ষিণপাড়া ৮নং ওয়ার্ড, ইউপি-কায়েতপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ১১। তন্ময় (১৬), পিতা-তাপস, মাতা-শিপলা, সাং-দক্ষিণপাড়া, ৮নং ওয়ার্ড, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং ১২। মেহেদী হাসান আবিদ (১৫), পিতা-আঃ আজিজ মিয়া, মাতা-মাকসুদা খানম, সাং-খলাপাড়া ৭০নং ওয়ার্ড, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকা নিজেদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের সদস্য বলে স্বীকার করে। ধৃত আসামিসহ এজাহারনামীয় ৪০ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং অজ্ঞাতনামা ৮০/৯০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >