নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ফের ভূমিকম্প !

রাজধানী ঢাকায় আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর এটি ঘটেছে। রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় আবারও ভূমিকম্প ‍অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী বাড্ডায়।

গতকাল শুক্রবারের জোরালো ভূমিকম্পে ১১ জনের প্রাণহানির পর আজ সারাদিনে এটি দ্বিতীয় ভূমিকম্প হলেও ‘আফটার শক’ হিসেবে উভয়ই মৃদু মাত্রার।

ইউরো মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩.৭ এবং উৎপত্তিস্থল ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর–উত্তরপূর্বাঞ্চলে। ভূমিকম্পের গভীরতা মাত্র ১০ কিলোমিটার ছিল।

এর আগে বেলা ১০টার দিকে ঢাকাসহ আশপাশের এলাকায় আরো একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এটি ঘটেছিল এবং রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৩।

গতকাল শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ ১১ জন নিহত এবং ছয় শতাধিক ব্যক্তি আহত হন। সর্বাধিক পাঁচজনের মৃত্যু নরসিংদীতে ঘটে। ঢাকায় চারজন গাজীপুর ও নারায়ণগঞ্জে একজন করে নিহত হন। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেক মানুষ ভবন থেকে লাফিয়ে পড়েন। এছাড়া কিছু ভবনে ফাটল দেখা দেয় এবং হেলে পড়ার ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >