নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুর কাশিমপুর কারাগারে বন্দি মুরাদ হোসেন (৬৫) নামে এক আসামি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদ হোসেন মিরপুর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক কমিশনার ছিলেন। তার বাবার নাম আমজাদ হোসেন সিকদার। তিনি তিনটি বিচারাধীন হত্যা মামলায় কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। 

জানা যায়, মঙ্গলবার বিকালে কারারক্ষী মেহেদী হাসানসহ কারারক্ষীরা অসুস্থ অবস্থায় গাজিপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) হয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকাল ৪টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >