নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির যৌথসভার ডাক

xr:d:DAFeLT9Bo3U:167,j:7095818644338535210,t:23072314

বিএনপি রবিবার (২ অক্টোবর) দুপুর ১২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা আহ্বান করেছে। যৌথসভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং কেন্দ্রীয় অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সভাপতি বা আহ্বায়ক ও সাধারণ সম্পাদক বা সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।

যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে এই যৌথসভা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >