নারায়ণগঞ্জ ।
,

কুমিল্লায় এসআরবির অভিযান, অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা, দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), দুটি শটগানের গুলি এবং মাদক বিক্রির নগদ ৭৪ হাজার টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

শুক্রবার (২৭ নভেম্বর) এসআরবি-১১, সিপিসি-২ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান করে এসব উদ্ধার করে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আল।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ বাগড়া গ্রামের সামছু মিয়ার ছেলে ইব্রাহীম শেখ (২২), তার স্ত্রী শারমিন বেগম (২১) এবং লালমাই উপজেলার হতগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. হানিফ (২০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ নভেম্বর রাতে সদর দক্ষিণ মডেল থানার সুলতানপুর এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। এ সময় পরিত্যক্ত বা গোপন আস্তানা থেকে দুটি দেশীয় তৈরি এলজি ও দুটি শটগানের গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এক পলাতক সন্ত্রাসী এসব অস্ত্র ও গুলি ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এর পরদিন ২৭ নভেম্বর রাতে একই থানার লক্ষ্মীপুর এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে এসআরবি-১১। ওই অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭৪ হাজার টাকাসহ ইব্রাহীম, তার স্ত্রী শারমিন ও হানিফকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক হলেন মেজর সাদমান ইবনে আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >