বাংলাদেশ পেকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ বলেছেন, পঞ্চাশ বা সত্তর বছর আগে নারায়ণগঞ্জ শহরের যে প্রসিদ্ধি ছিলো যে পরিমান বিখ্যাত ছিলো সেটা কিভাবে পুনরুদ্ধার করা যায় তোমরা ছাত্র হিসেবে যে কাজটি করতে পার তোমরা ভালো লেখাপড়া করে বুয়েট, ঢাকা মেডিকেল কলেজে ঐসমস্ত জায়গায় ভর্তি হবে। লক্ষ যদি থাকে সেই লক্ষটায় পৌছানো সম্ভব। পানার মতো ভেসে না তোমরা রীতিমতো নিজেদের লক্ষস্থির করে সে লক্ষে পৌছবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমাদের অধ্যক্ষ মোসাদ্দেক স্যার খুব চেষ্টা করেন তোমাদের কে নানাভাবে উৎসাহিত করতে আমাদেরকে ডাকেন আমরাও আনন্দের সাথে আসি যেহেতু তোমরা আমরাদের কথা শুন, তবে খুব ভালো লাগবে এবার নারায়নগঞ্জ থেকে যদি বুয়েটে আরো বেশি ছাত্রÑছাত্রী ভর্তি হতে পারে তাহলে অনেক আনন্দের ব্যাপার হবে।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হেড অব স্কুল, স্ট্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইউথ লিডারশিপ ট্রেইনিং প্রোগ্রাম, ইউনিসেফের প্রফেসর ড. ফারজানা আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন, শিষির ঘোষ অমর, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে সহকারী অধ্যাপক শাখাওয়াত হোসেন, আবু তালেব,আবু তাহের, উমর ফারুক ও আরিফুর রহমান।#







