নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ১, প্রাইভেট কার ও ৬০ হাজার টাকা জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬০ হাজার টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি করোলা প্রাইভেট কারসহ রিফাত ওরফে হৃদয় (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন শিবু মার্কেট এলাকায় যমুনা ব্যাংকের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিফাত ওরফে হৃদয় ফতুল্লার সস্তাপুর এলাকার আব্দুল করিম স্কুলসংলগ্ন সাজ্জাদ মিয়ার বাড়ির বাসিন্দা। তিনি মৃত শরিফ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। এ সময় রিফাতের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬০ হাজার টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি করোলা প্রাইভেট কার উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির পিসিপিআর (পূর্ব অপরাধের তথ্য) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >