নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়া/বা/সহ মাদক ব্য/বসা/য়ী গ্রে/প্তা/র

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় খালপাড় এলাকার আব্দুল কাদিরের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে শিমুলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শিমুলের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার তিতাস থানার মঙ্গলকান্দি রায়পুর গ্রামে। তিনি বর্তমানে ঢাকার রমনা থানাধীন সেগুনবাগিচা এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >