নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ সানী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনারগাঁও থানাধীন সনমান্দী ইউনিয়নের ফতেপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সনমান্দী ইউনিয়নের ফতেপুর সাকিনে আলমগীর হোসেনের আনিকা সাইকেল স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে সানীকে আটক করা হয়।
গ্রেফতার সানী চাঁদপুর সদর থানার মনোহর কান্দী (বিষ্ণপুরা) এলাকার মোঃ লোকমান ব্যাপারীর ছেলে। তার কাছ থেকে ৬ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





