নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁয়ে আল-কোরআন অবমাননার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মসজিদের ভেতরে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে ইয়া নবী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২১ সেপ্টেম্বর সাদিপুর ইউনিয়নের বরাব পশ্চিম পাড়া হাজী আব্দুর রহমান জামে মসজিদে আল-কোরআন নিয়ে অবমাননাকর আচরণের অভিযোগ ওঠে। মামলার এজাহারে বলা হয়েছে, মসজিদের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধারণ করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্তকে হেফাজতে নেয়। পরে অভিযোগের ভিত্তিতে সোনারগাঁ থানায় নিয়মিত মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গুজব বা উত্তেজনা না ছড়িয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে তারা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >