নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা নিয়মিত মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।

পুলিশ জানায়, ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—
১. সাব্বির আহমেদ শাহ আলী (৩০)
২. আরিফুর রহমান সোহাগ (৩০)
৩. আক্তার হোসেন (৪৯)
৪. মো. আরিফ (৩৮)
৫. মারুফ মিয়া (২৪)

ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে মামলার পলাতক অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >