নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযান: মাদক ব্যবসায়ী-মাদকসেবীসহ গ্রেপ্তার ৯৬

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে এসব গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সদর মডেল থানা:
বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জন মাদকসেবী এবং অন্যান্য আইনে ২ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা:
অভিযান পরিচালনা করে ২২ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানা:
অভিযানে ১০ জন মাদকসেবী এবং অন্যান্য আইনে ৩ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা:
বিশেষ অভিযানে ১৩ জন মাদকসেবী এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানা:
অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ ক্যান বিয়ার ও ১ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় ৩ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদকসেবী ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্যসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আড়াইহাজার থানা:
মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮০ বোতল বিয়ারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া হত্যা মামলার ওয়ারেন্টমূলে ১ জন এবং সিআর ওয়ারেন্টমূলে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে মোট ৬ জন গ্রেপ্তার হন।

রূপগঞ্জ থানা:
বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন মাদকসেবী এবং অন্যান্য অপরাধে ২ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি):
অভিযান পরিচালনাকালে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, মাদক সেবন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম এবং বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >