নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জের দশ পাইপে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড : দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সিদ্ধিরগঞ্জের দশ পাইপে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড : দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) রাতে দশ পাইপ মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় আর জে প্রোডাক্টস কয়েল ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই আদমজী ইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কারখানাটির তৈরি কয়েল, কয়েল তৈরির কাঁচামাল, ডায়ার রুম, জালি ও জ্বালানি কাঠসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >