নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁওয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুপা বেগম (২১) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে সোনারগাঁও থানাধীন বৈদ্যেরবাজার ইউনিয়নের রায়পুর উলুকান্দী এলাকার জনৈক মোস্তফা (৪৮)-এর বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে রুপা বেগমের কাছ থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার রুপা বেগম সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের রায়পুর উলুকান্দী এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >