নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় ১৫৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক বোরহান হাজীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ ইমন হোসেন (২৪), পিতা-ছালু, মাতা-দীপা আক্তার, সাং-আলীগঞ্জ (কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া), ফতুল্লা, নারায়ণগঞ্জ; মোঃ আজমীর হোসেন (২৮), পিতা-মোঃ শহিদ হোসেন, মাতা-নাজমা বেগম, সাং-দাপা ইদ্রাকপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এবং মোঃ মিরাজ (২২), পিতা-মজিবর, মাতা-জিয়াসমিন বেগম, সাং-দাপা ইদ্রাকপুর, খোছ পাড়া, মাস্টার বাড়ির ভাড়াটিয়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >