নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ফাহিমা খানম (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৭টা ৫ মিনিটে সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর এলাকার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ফাহিমা খানমকে আটক করে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক ইউনিয়নের চান্দখলা এলাকার বাসিন্দা। তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ফাহিমা একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >