বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে বিশেষ অভিযানে আলোচিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুল হত্যা মামলায় শেখ সিফাত বাহিনীর ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে আল আমিন (২৯) একই এলাকার রতন মোল্লার ছেলে মাসুদ রানা (২০) ও একই এলাকার কামাল ওরফে কালাম মিয়ার ছেলে নাজমুল (২৫)। গ্রেপ্তারকৃতদের সোমবার (৩১ আগস্ট ) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ৪০(৮)২৬। এর আগে গত রোববার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টায় বন্দর থানার কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ইং সালের গণ-অভ্যুত্থান আন্দোলনে অংশ নেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী শেখ সিফাতের নেতৃত্বে বুলবুলের রিক্সার গ্যারেজে লুটপাট চালানো হয়। এ ঘটনায় শেখ সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন বুলবুল। মামলা দায়েরের পর থেকেই সেটি প্রত্যাহারের জন্য তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ স্বজনদের। এর ধারাবাহিকতা
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টায় নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সালেহনগরস্থ তাহের মিয়ার বাড়ী সামনে শেখ সিফাতের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুলকে কুপিয়ে হত্যা করে।




