নারায়ণগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা ও সনদপত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মেজবাহ উদ্দিন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হুসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মো. আবু জাফর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মিজানুর রহমান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মো. মনির উদ্দিন, নূরুন নাহার বিউটি, মো. মোকাররম সর্দার, মো. আসাদুজ্জামান রিপন, হাজী মো. আতিক উল্লাহ, হাজী মো. আবু সাঈদ, মো. মোশারেফ হোসেন, মো. কামরুল হাসান, হাজী মো. আব্দুল হালিম খান, হাজী মো. নাসির উদ্দিন, হাজী মো. নুরুল ইসলাম , হাজী মো. জাবেদ আলী।ও জুনিয়র স্কলার স্কুল এর প্রিতষ্ঠাতা ও প্রধান শিক্ষিকা, ফরিদা ইয়াছমিন।






