বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সঙ্গে কেন্দ্রীয় কমিটি গঠিত সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বালুরমাঠ এলাকায় অবস্থিত রূপসী বাংলা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় নতুন সদস্য অন্তর্ভুক্তি ও সদস্যপদ নবায়ন কার্যক্রম, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিভিন্ন সমস্যা, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সংশ্লিষ্টদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মাহাবুব রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন কমিটির আহ্বায়ক ছাইদুল হক ছাদু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন কমিটির সদস্য সামসুর রহমান কোয়েল, রেজাউল করিম, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. ফারুকুল ইসলাম এবং সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন কমিটির সহায়তাকারী কর্মকর্তা মোহাম্মদ রাসেল আশরাফ।
এ সময় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটি ও বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও পরিচালকরা উপস্থিত ছিলেন।








