নারায়ণগঞ্জ ।
,

বন্দরে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দর থানা পুলিশ ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সমিত আহম্মেদ সৈকত (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে বন্দর থানার একটি চৌকস আভিযানিক দল ১০ আগস্ট ২০২৬ দিবাগত রাত ২টা ১৫ মিনিটে বন্দর থানাধীন কামতাল এলাকার ললিত সাধু মোহিনী আশ্রয় কেন্দ্রের উত্তর পাশে মোঃ নয়ন শেখের বাড়ির সামনে ফাঁকা জায়গায় অভিযান চালায়।

এ সময় ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সমিত আহম্মেদ সৈকত (২৬)কে গ্রেপ্তার করা হয়। তিনি চিড়াই পাড়া (মজমপুর), বন্দর, নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার পিসিপিআর যাচাই করে একটি মাদক মামলা পাওয়া গেছে।

মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >