নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জ আইন কলেজের এডহক কমিটির নতুন সভাপতি অ্যাড.আনোয়ার প্রধান

নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটি পুনর্গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।

বুধবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এডহক কমিটি পুনর্গঠনের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানকে ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত সভাপতি করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শেখ আনজুম আহমেদকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্য হিসেবে থাকবেন প্রতিষ্ঠাতা/দাতা ও হিতৈষীদের মধ্য থেকে একজন সদস্য, শিক্ষকদের মধ্য থেকে প্রত্যক্ষ নির্বাচিত একজন সদস্য এবং কলেজের অধ্যক্ষ পদাধিকারবলে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >