নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার হিসেবে মোসা. রীনা পারভীনের যোগদান

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার হিসেবে মোসা. রীনা পারভীন তথ্য অফিসার হিসেবে (রুটিন দায়িত্বে) যোগদান করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি জেলা তথ্য অফিস, নারায়ণগঞ্জ-এ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

যোগদানের পর জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত তথ্য অফিসার মোসা. রীনা পারভীন বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। নারায়ণগঞ্জের মানুষকে সঠিক তথ্য দিয়ে সেবা প্রদানে আমি সর্বাত্মক চেষ্টা করব। গণমাধ্যম, সুশীল সমাজ ও জেলা প্রশাসনের সমন্বয়ে তথ্য অফিসকে আরও গতিশীল করা হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য অধিদপ্তরের ভূমিকা গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় সরকারি প্রচার কার্যক্রম, উন্নয়ন মেলা ও গণসংযোগের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হবে।

যোগদান অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >