নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ০২ জন ভুয়া ডিজিএফআই পরিচয় প্রদানকারী গ্রেফতার।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান (৫৩), পিতা- মৃত আঃ হাকিম বেপারী, মাতা- ফাতেমা বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম- হাবিবপুর, ডাকঘর- বড় নগর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ সোনারগাঁও জানান যে তার নিকট ডিজিএফআই পরিচয় প্রদান করে ১। দেলোয়ার হোসেন @ মুন্না (৪৩), পিতা- মৃত আব্দুর রশিদ, মাতা- মৃত মরিয়ম বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম- মৃধাকান্দি, ইউপি- উত্তর তারাবুনিয়া, থানা- সখিপুর, জেলা- শরীয়তপুর এবং ২। আবিদ মাহমুদ আকাশ (২৯), পিতা- মোঃ মোস্তফা মোল্লা, মাতা- আমেলা আক্তার, স্থায়ী ঠিকানা- গ্রাম- নানাখি, ডাকঘর- অলিপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ-দ্বয় কৌশলে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা দাবী করে৷ গত ১৩/০৭/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০৮:৪৫ ঘটিকায় সোনারগাঁ থানাধীন ছোট সাদিপুর সাকিনস্থ পানাম ফুড পার্কে ডেকে নিয়ে আসামি দুজন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান (৫৩) কে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যু আখ্যা দিয়ে ডিজিএফআই হেড অফিস রিপোর্ট দেয়ার ভয় দেখিয়ে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা দাবী করে৷ এ সময় আসামিদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি সোনারগাঁও থানা পুলিশকে অবহিত করলে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিবাদীদের নাম পরিচয় জিজ্ঞাসা করলে বিবাদীরা তাদের উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং তারা কোন ডিজিএফআই সদস্য নয় বলে পুলিশের নিকট স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >