নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং খ-জোনের ইনচার্জ জনাব সাজ্জাদ করিম খানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ১০ জুলাই ২০২৬ দিবাগত রাত ১২টা ০৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় আল আহাম্মাদীয়া স্টিল নামক দোকানের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আফসার উদ্দিন (৩৬)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আফসার উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ থানার সেন্টমার্টিন এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত




