নারায়ণগঞ্জ ।
,

বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী রোমান গ্রেপ্তার পলাতক-২

বন্দর প্রতিনিধি: বন্দরর ফেরি করে গাঁজা বিক্রি সময় ১০০ পুড়িয়া গাঁজাসহ রোমান (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিত টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী বিল্লাল ও আমান কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।  ধৃত গাঁজা ব্যবসায়ী রোমান বন্দর থানার মাহামুদনগর এলাকার আহাম্মদ হোসেন মিয়ার ছেলে।

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপ পরিদর্শক মিলন চন্দ্র বর্মন বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৯(৬)২৬। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় শুক্রবার (২৬ জুন) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার সকালে বন্দর থানার মাহামুদনগরস্থ জনৈক জনী দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। থানা পুলিশ জানায়, ধৃত মাদক কারবারি রোমান দীর্ঘ দিন ধরে মাহামুদনগর, মদনগঞ্জ ট্রলারঘাট, বেঁধেপট্রি এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রি করার সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >