নরসিংদীর বেলাবোতে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত পার্টনার (PARTNER) প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে দিনব্যাপী প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) কংগ্রেস- ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন মঙ্গলবার উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি সেবার সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উদ্বোধনী অধিবেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মাহবুব আলম লেলিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উপপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আজিজল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব মুহিবুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষি উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেলাবো থানা অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুনায়েদ ইবনে হামিদ নাঈম, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হকসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করা সম্ভব। এ লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং কৃষি সেবার সহজপ্রাপ্তি নিশ্চিত করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই সাথে বক্তারা, কৃষি পন্য রপ্তানি বৃদ্ধির জন্য GAP বা উত্তম কৃষি ব্যবস্থাপনার উপরও গুরুত্বারোপ করেন।






