বন্দর প্রতিনিধি: খারাপ কাজ করার উদ্দেশ্য বন্দরের প্রবাসীর অন্তসত্বা স্ত্রীর সাথে দস্তাদস্তির পর জামাকাপড় টানা হেচড়া করে শ্লীতাহানীর ঘটনায় লম্পট জামিল হোসেন কালুসহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী প্রাথমিক চিকিৎসা গ্রহন করে গত শনিবার (২০ জুন) বাদী হয়ে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টায় বন্দর থানার নবীগঞ্জ খাদেমপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগ ও আহত প্রবাসীর স্ত্রী জানান, আমার স্বামী সৌদিআরব প্রবাসী। বর্তমানে আমি অন্তঃসত্ত্বা । বন্দর থানার নবীগঞ্জ খাদেমপাড়া এলাকার নুরুজ্জামান ছেলে বিবাদী জামিল হোসেন কালু একই এলাকার বাসিন্দা। বিবাদী জামিল হোসেন কালু বিভিন্ন সময়ে আমাকে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল।
এ ঘটনায় নিয়ে উল্লেখিত বিবাদী সাথে আমাদের বিরোধ চলছিল। এর ধারাবাহিকতা গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫ টায় প্রবাসী স্ত্রী তার নিজ বাড়ীতে ওজু করার সময় লম্পট জামিল হোসেন কালু প্রবাসী বসত বাড়ীতে অনাধিকার প্রবেশ করে।
ওই সময় প্রবাসীর স্ত্রী বিবাদীকে বাড়ীতে আসার কারন জানতে চাইলে ওই সময় লম্পট জামিল হোসেন কালু প্রবাসী স্ত্রীকে
খারাপ কাজ করার উদ্দেশ্য দস্তাদস্তির পর জামাকাপড় টানা হেচড়া করে শ্লীতাহানী করে। ওই সময় প্রবাসী স্ত্রী ডাক চিৎকার করলে একই এলাকার কুতুব উদ্দিন মিয়ার ছেলে নিরব ও ১নং বিবাদী ছেলে নিবির আমাদের বাড়িতে অনাধিকার প্রবেশ করে আমাকে এলোপাতাড়ি ভাবে কিল-ঘুষি মেরে নিলা ফুলা জখম করে। আমার চিৎকারের শব্দ পেয়ে আমার শ্বাশুড়ি আমাকে বাঁচাতে এগিয়ে উল্লেখিত বিবাদীরা আমার শ্বাশুড়িকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। পরে স্থানীয় এলাকাবাসী আমাকে আহত অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
এ ব্যাপারে ভূক্তভোগী প্রবাসী স্ত্রী গণমাধ্যমকে আরো জানায় এ ব্যাপারে আমি বন্দর থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। আমি সুবিচার পাওয়ার জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।






