নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন ২০২৬) বিকেল ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন আদমজীনগর ইপিজেডের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মাসুম বিল্লাহ ও এসআই মো. শামীম রেজার নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফারুক (৪৫)কে আটক করা হয়।
গ্রেফতারকৃত ফারুক বন্দর থানার কুড়িপারা এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় মোট ১১টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।








