নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এএসআই (নিঃ) সাইফুল ইসলাম খান এর নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল গত ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক ২:৩৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোঃ রাসেল মিয়া (২৬), পিতা- হাবিবুর রহমান, সাং- দেহন্দা, ডাকঘর ও থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে নাহাটি এলাকার (ছানাউল্লাহর বাড়ির ভাড়াটিয়া), ইউনিয়ন- ভুলতা, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে ০২ (দুই) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সকল প্রকার অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে রূপগঞ্জ থানা পুলিশ। নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে।







