নারায়ণগঞ্জ । রবিবার
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি ধারালো কাঁচিসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি আভিযানিক দল ১৩ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ফতুল্লা থানার মাসদাইর গুদারাঘাট পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন ফাইটার মনির নামে পরিচিত মো. মনির হোসেন (৩৮), মো. নাঈম (৩০) এবং মো. মাসুম (২৪)। এ সময় তাদের কাছ থেকে মোট ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি ধারালো কাঁচি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের পিসিপিআর যাচাইয়ে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >