নারায়ণগঞ্জ । শনিবার
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক আসামিকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এ গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই সহিদুল ইসলাম ও এসআই পংকজ কুমার আচার্যের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি আভিযানিক দল মঙ্গলবার (৯ জুন ২০২৬) সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকা থেকে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য মাহফুজুল আলম (২২)-কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাহফুজুল আলম কাঁচপুর উত্তর সেনপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >