ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টাই পারবে ডেঙ্গু মোকাবিলা করতে। যেভাবে আমরা দেশকে স্বাধীন করেছি, ঠিক সেভাবে ঐক্যবদ্ধ হতে হবে।
রোববার (৭ জুন ২০২৬) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলা করতে হবে। যদিও তা সহজ হবে না। এজন্য সারা দেশের নালা-খাল পরিষ্কার করতে হবে। এটা বিরাট কর্মযজ্ঞ। জলে-স্থলে-ছাদে, তিনটি স্থানেই সমান নজর রাখতে হবে।
তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি উদ্বিগ্ন। রোগীর প্লাজমা লিকেজ ঠেকাতে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এক মুহূর্তের অসতর্কতা বড় ক্ষতির কারণ হতে পারে।
ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, এ কাজে সিটি করপোরেশনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একটি ভুল সবকিছুকেই ব্যর্থ করে দিতে পারে।
তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজের বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখুন। জমে থাকা পানি ফেলে দিন। সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান হাতিয়ার।”র্মশালায় বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






