নারায়ণগঞ্জ । শুক্রবার
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১,৫০০ পুড়িয়া গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সনজিব জোয়াদ্দারের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৬টা ৫ মিনিটে ফতুল্লা থানার দেওভোগ বাঁশমুলি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জনৈক আরিফের বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেনের ভাড়াকৃত শয়নকক্ষ থেকে ১,৫০০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার কাগজসহ মোট ওজন ৭ কেজি বলে জানিয়েছে পুলিশ।

এ সময় মাদক ব্যবসার অভিযোগে বিল্লাল হোসেন (৩৫) ও তার স্ত্রী আমেনা বেগমকে (২০) গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই দেওভোগ বাঁশমুলি এলাকার আরিফের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ আরও জানায়, জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >