নারায়ণগঞ্জ । শুক্রবার
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পনে ডিসির নিকট আবেদন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর রোড, ইস্পাহানী এলাকার বাসিন্দা মোঃ রমজান মিয়া, জেলা প্রশাসকের কার্যালয়ে আত্মসমর্পণের আবেদন করেছে! সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে গণমাধ্যম কর্মীদের কাছে, সেই সাথে রমজান ভবিষ্যতে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, মোঃ রমজানের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ২০২৩ সালের এবং আরও প্রায় ১০টি মাদকসংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে বলে সে উল্লেখ করে।


আত্মসমর্পণপত্রে সে জানায়, বর্তমানে সে কোনো ধরনের মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না। যদি পুনরায় এমন কর্মকাণ্ডে জড়িত হয়, তবে আইনশৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসী তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিলে,সে তা মেনে নেবে বলেও আবেদনপত্রে উল্লেখ করেছে।


এছাড়া রমজান ভবিষ্যতে সৎ পথে উপার্জন করে স্বাভাবিক জীবনযাপনের ইচ্ছা প্রকাশ করে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে যথাযথ সহায়তা চেয়ে আবেদন করেছে রমজান।

জেলা প্রশাসন বলেন – যদি রমজান ভালো হয় তাহলে অবশ্যই তাকে সুযোগ দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >