নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে এনায়েতনগরে ১ হাজার পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়ন পরিষদে দুস্থ, অসহায় ও বন্যাকবলিত পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) আয়োজিত এ কর্মসূচিতে ১ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান সহযোগিতায় ছিলেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদ সচিব খোরশেদ আলম, ইউপি সদস্য মিছার উদ্দিন মল্লিক, আতাউয়ার রহমান প্রধাণ, মনোয়ারা বেগম লিপি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ কার্যক্রমে সুবিধাভোগীদের মাঝে সুশৃঙ্খলভাবে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় জনপ্রতিনিধিরাও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >