নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাইকৃত মোটরসাইকেলসহ রূপগঞ্জে গ্রেফতার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ এক আসামিকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার দিকে রূপগঞ্জ থানাধীন টেকনোয়াদ্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার করা হয় মো. মাসুদ মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে। তিনি ঢাকা জেলার খিলক্ষেত থানার পাতিরা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার হেফাজত থেকে একটি চোরাইকৃত BAJAJ DISCOVER মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-১৫-১১১৮।

পুলিশ সূত্রে জানা গেছে, রূপগঞ্জ থানার এফআইআর নং-৩৪, তারিখ ১৪ মে ২০২৬, পেনাল কোডের ৩৭৯ ধারায় দায়ের হওয়া মামলার তদন্তে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারের লক্ষ্যে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটি জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >